― Advertisement ―

কোটাবিরোধী আন্দোলন: সড়ক অবরোধ করে বিএম কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা পদ্ধতি বাতিলের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার (৯...

শিক্ষাণুরাগী মহাত্মা অশ্বিনী কুমার দত্তের জন্মদিন পালন

খবর বিজ্ঞপ্তি:আধুনিক বরিশালের রূপকার,বৃটিশবিরোধী আন্দোলনের অন্যতম পুরোধা, শিক্ষাণুরাগী মহাত্মা অশ্বিনী কুমার দত্তের ১৭০ তম জন্মদিন উপলক্ষে মোমবাতি প্রজ্বালন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।

শনিবার (২৫ জানুয়ারি ) সন্ধ্যায় সন্ধ্যা ৫টায় বরিশাল উদীচী ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করে মহাত্মা অশ্বিনী কুমার স্মৃতি সংসদ ।

মহাত্মা অশ্বিনী কুমার স্মৃতি সংসদের সভাপতি স্নেহাংশু কুমার বিশ্বাসের সভাপতিত্বে মহাত্মা অশ্বিনী কুমার দত্তের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বক্তব্য রাখেন বরিশাল উদীচীর সভাপতি অ্যাডভোকেট বিশ্বনাথ দাস মুনশী, সাবেক সভাপতি সাইফুর রহমান মিরণ, কবি-ছড়াকার অধ্যক্ষ তপংকর চক্রবর্তী, বরিশাল নাটকের সভাপতি কাজল ঘোষ, স্বর্ণালী শিল্পী সংস্থার সভাপতি মিন্টু কুমার কর, চারুকলা বরিশালের সংগঠক, সাংবাদিক সুশান্ত ঘোষ, অ্যাডভোকেট সুভাষ দাস নিতাই, স্মৃতি সংসদের সংগঠক তাহমিনা হোসেন দুলারী, আশরাফুর রহমান সাগর, মো: শাহেদ প্রমুখ।

বক্তারা বলেন, মহাত্মা অশ্বিনী কুমার দত্ত ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী। তিনি মানুষকে মানুষ হয়ে ওঠার জন্য অনেক প্রতিষ্ঠান গড়েছেন, জগার মতো মানুষকে চারণ কবি মুকুন্দ দাসে রূপান্তর করেছেন। তাঁর কর্ম বৃটিশের ভিত কাাঁপিয়েছে।

তাঁর কর্মের জন্যই বরিশাল বিশ্ব দরবারে বিশেষ পরিচিতি লাভ করেছে। তাঁর দর্শন মানুষের মধ্যে যত বেশি বেশি ছড়িয়ে দেয়া যাবে, মানুষ তত মানবিক হবে । মানব সভ্যতা আরও বিস্তৃতি লাভ করবে।

বিএম/জ/রা