― Advertisement ―

বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বরিশাল মেইল ডেস্কঃআগামী বৃহস্পতিবার অনুষ্ঠেয় সব শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া পরীক্ষার তারিখ পরে জানানো হবে।আজ মঙ্গলবার বাংলাদেশ...

শিক্ষকদের শাহবাগ অবরোধ, ছত্রভঙ্গ করতে পুলিশের জলকামান

ডেস্ক রিপোর্ট : শাহবাগ অবরোধ করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা।

তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান নিক্ষেপ করেছে।

এছাড়া বেশ কয়েকজন শিক্ষককে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন আন্দোলনরত শিক্ষকরা।  

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ১টার পর শাহবাগ মোড় অবরোধ করেন তারা। তারপর পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করতে জলকামান নিক্ষেপ করেছে।

সরেজমিন দেখা যায়, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আন্দোলনকারীরা শাহবাগ মোড়ে সড়কে অবস্থান নিয়েছেন। সেখানে তাদের ঘিরে রাখা হয়েছে।

বিএম//জ/রা