― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

শহীদ মিনারে এনসিপি, শাহবাগে ছাত্রদল

ডেস্ক রিপোর্ট
জুলাই ঘোষণাপত্র ও সনদের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। অপরদিকে শাহবাগে সমাবেশ করছে জাতীয়তাবাদী ছাত্রদল। বিকেল পৌনে ৫টায় এনসিপির সমাবেশ শুরু হয়। আর ছাত্রদল দুপুরের পরপরই সমাবেশ শুরু করে।

দুপুরের আগে থেকেই ছাত্রদলে সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেন নেতাকর্মীরা। রাজধানীর পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীদের মিছিল নিয়ে আসতে দেখা যায়।

অপরদিকে এনসিপি নেতাকর্মীরাও শহীদ মিনারের মূল বেদীর দুই পাশে এলইডি স্ক্রিন দিয়ে সমাবেশের মঞ্চ তৈরি করে। সেখানে দুপুর থেকে জুলাই আন্দোলনের বিভিন্ন তথ্যচিত্র দেখানো হয়। দুপুরের পর থেকে শহীদ মিনার এলাকায় জনসমাগম বাড়তে থাকে।

এনসিপির দলীয় সূত্র জানিয়েছে, শহীদ মিনারের এই সমাবেশে নতুন বাংলাদেশ কেমন হবে তার রূপরেখা তুলে ধরে ইশতেহার ঘোষণা করা হবে। যেখানে পররাষ্ট্রনীতি, খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতির পলিসি, কীভাবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলা হবে, প্রবাসীদের নিয়ে দলটির পরিকল্পনা, নগরায়ণ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই সব কিছু নিয়ে দলটির ইশতেহার তুলে ধরা হবে।

অপরদিকে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব তার বক্তব্যে বলেছেন, ‘ছাত্রলীগকে যারা পুনর্বাসনের চেষ্টা করবে, তাদের বিষদাঁত উপড়ে ফেলা হবে। দেশবিরোধী কোনো ষড়যন্ত্র সহ্য করা হবে না।’