― Advertisement ―

রাশিয়ার পূর্ব উপকূলে শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক
রাশিয়ায় কয়েকদিনের ব্যবধানে দ্বিতীয়বার বড় ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার দেশটির ফার ইস্ট অঞ্চলের কামচাতকা উপকূলে ভূমিকম্প অনুভূত হয়। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) বলছে, ভূমিকম্পটি ছিল ৭ দশমিক ৮ মাত্রার।

ইউএসজিএস এর তথ্য মতে, কামচাতকা অঞ্চলের প্রশাসনিক কেন্দ্র পেত্রোপাভলোভস্ক-কামচাতস্কি শহর থেকে ১২৮ কিলোমিটার পূর্বে ও ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি।

ভূমিকম্পের পর যুক্তরাষ্ট্রের প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার সম্ভাব্য বিপজ্জনক জলোচ্ছ্বাসের আশঙ্কায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে। কয়েক দিনের ব্যবধানেই ওই এলাকায় দ্বিতীয়বার বড় ভূমিকম্প আঘাত হানল।

সূত্র : রয়টার্স