― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

রাজধানীতে গ্যাসের বিস্ফোরণে ৩ জন দগ্ধ

স্টাফ রিপোর্টার

রাজধানীর শ্যামপুরের একটি বাসায় জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে তিন জন দগ্ধ হয়েছেন। তাদেরকে জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধরা হলেন, তুষার (৪০), জামাল (২৫) ও জামিল (২৪)।
সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে শ্যামপুর সাততলা নীল বিল্ডিং নামে পরিচিত ওই ভবনে এই দুর্ঘটনা ঘটে।

দগ্ধ তুষারের ভাই মো. দিপু জানান, ওই ভবনের সপ্তম তলায় থাকে তুষার। সে পেশায় তেমন কিছু করে না। আর ষষ্ঠ তলায় থাকে জামাল। আর জামিল থাকে জুরাইন বাগানবাড়ি এলাকায়। গতরাতে সপ্তম তলায় তুষারের বাসায় গিয়েছিলেন জামাল এবং জামিল। সেখানে তারা আড্ডা দিচ্ছিলেন। পরে সেখানে মধ্যরাতে বিস্ফোরণ হয়। এতে তাদের তিনজনের শরীরে দগ্ধ হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

তিনি আরো জানান, দুর্ঘটনার খবর শুনে তিনি হাসপাতালে গিয়ে তাদেরকে দেখতে পান। ধারণা করা হচ্ছে, রুমে জমে থাকা গ্যাসের কারণে বিস্ফোরণ হয়েছে এবং তারা দগ্ধ হয়েছে।

জামিলের বাবা ইকবাল হোসেন জানান, তাদের বাসা জুরাইন বাগানবাড়ি এলাকায়। জামিল পেশায় তেমন কিছু করে না। তার কিছুটা মানসিক সমস্যা রয়েছে। সোমবার বাসা থেকে বের হয়েছিল সে। যে বাসায় দুর্ঘটনা হয়েছে সেখানে মাঝেমধ্যেই যেত সে। তবে গতরাতে কীভাবে দুর্ঘটনা ঘটেছে সে বিষয়ে তিনি কিছুই জানেন না।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. মো. তরিকুল ইসলাম জানান, শ্যামপুর থেকে তিনজন দগ্ধ হয়ে হাসপাতালে এসেছেন। এদের মধ্যে তুষারের শরীরের শতভাগ পুড়ে গেছে, জামিলের ৫৫ শতাংশ এবং জামালের ৭৫ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের তিনজনের অবস্থাই আশঙ্কাজনক।