― Advertisement ―

লোকে জানল, তিনি ব্র্যাড পিটের প্রেমিকা

প্রেমিকাকে নিয়ে প্রকাশ্যে ঘোরাফেরা শুরু করেছেন হলিউড তারকা ব্র্যাড পিট। এতদিন তার গোপন প্রেম নিয়ে মানুষের মধ্যে যে ফিসফাস, সেসব বন্ধ করে দিলেন এই...

যুক্তরাষ্ট্রে ট্যাক্সি চালাচ্ছেন প্রমিথিউস ব্যান্ডের গায়ক বিপ্লব

বিনোদন ডেস্ক : কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে স্থায়ীভাবে বসবাস করেন প্রমিথিউস ব্যান্ডের গায়ক বিপ্লব।

সেখানে তিনি পেশা হিসেবে ট্যাক্সি চালানোর কাজ করছেন। তবে এর মধ্যেও থেমে নেই গান প্রকাশ।

কাজের ফাঁকে সুযোগ পেলেই শ্রোতাদের জন্য নতুন গান প্রকাশ করে থাকেন। নিয়মিত গানের চর্চাও করছেন। আজ সোমবার ব্যান্ড সংগীতের জনপ্রিয় এই গায়ক জানালেন নতুন দুটি গানের কাজ পুরোদমে চলছে। এই দুটি গান নিয়ে বিপ্লবও বেশ রোমাঞ্চিত।

জানা গেছে, বিপ্লবের গাওয়া গানের একটি ঈদ উৎসবে অন্যটি বাংলা নববর্ষে প্রকাশ করতে চান। গান নিয়ে বিস্তারিত কিছু না বললেও বিপ্লব এটুকু জানিয়ে রাখলেন, ‘ভালোবেসে ফেলেছি তাঁকে ইচ্ছের অধিক’ শিরোনামে ঈদের গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম।

বিএম/জ/রা