― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

মোহাম্মদপুরে যৌথবাহিনীর অভিযানে নিহত ২, আটক ৫

ডেস্ক রিপোর্ট : ঢাকার মোহাম্মদপুরের বসিলার ৪০ ফিট এলাকায় যৌথবাহিনীর অভিযানে নিহত হয়েছে দুজন।

এ ঘটনায় অন্তত পাঁচজনকে আটক করা হয়েছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে মোহাম্মদপুর থানার ওয়্যারলেস অপারেটর আব্দুর রব বলেন, দুজন নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। 

নিহত দুজনের মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।

তিনি আরো বলেন, যৌথবাহিনীর নিয়মিত টহলের সময়ে কিছু অস্ত্রধারী সন্ত্রাসী যৌথবাহিনীর সদস্যদের ওপর অতর্কিত গুলি চালায়।

এই ঘটনায় সেনাবাহিনীর কেউ আহত হয়নি। নিহত দুজনের পরিচয় এখনো জানা যায়নি। 

বিএম/জ/রা