― Advertisement ―

এবার ঢামেকে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত

বরিশাল মেইল ডেস্কঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) একাডেমিক কাউন্সিলে এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে ক্যাম্পাস ও হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।ঢাকা মেডিকেল কলেজ তদন্ত...

ছেলেরাও রপ্ত করতে পারেন মেয়েদের যেসব অভ্যাস

স্বাস্থ্য কথা: রূপচর্চাকে মেয়েদের বিষয় ভেবে নিজেরা করতে লজ্জাই পান আমাদের দেশের তরুণেরা। তাই রূপচর্চা বা ত্বকচর্চা যেভাবেই বলতে চান, বিষয়টিতে অভ্যস্ত হওয়াটা খারাপ না।

এই যত্ন নেওয়ার জন্য বড় অঙ্কের টাকাও খরচ করতে হবে না। দিনে দুবার যখন দাঁত ব্রাশ করা হয়, তখন ফেসওয়াশ বা মানানসই সাবান দিয়ে চেহারাটা ধুয়ে নিলেই হবে। এরপর ক্রিম লাগানোর মধ্য দিয়ে ত্বকচর্চার প্রথম পর্বটা শুরু করে দিতে পারেন।

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের ত্বক ধীরে ধীরে কোলাজেন ও ইলাস্টিন হারাতে থাকে, দেখা দেয় সূক্ষ্ম রেখা এবং বলিরেখা। বেশির ভাগ পুরুষ নিয়মিত লোশন লাগান না, কিন্তু পুরুষদের ত্বকের জন্য ময়েশ্চারাইজার লাগানো গুরুত্বপূর্ণ।

ত্বককে ক্রিম, তেল বা লোশনের মাধ্যমে আর্দ্র রাখলে বার্ধক্যের লক্ষণগুলো দেরিতে আসবে। যাঁরা নিয়মিত শেভ করেন, ত্বকে আফটার শেভ লাগানোর পরামর্শ দিলেন শোভন মেকওভারের কসমোটোলজিস্ট শোভন সাহা। ট্রিম করার পরও ক্রিম লাগানো আবশ্যক। দিনের বেলা সানস্ক্রিন লাগানো বাধ্যতামূলক। একটু ভালো অনুপাতে নিয়েই চেহারায়, গলায়, হাতে লাগান।

রাতের বেলা চেহারা পরিষ্কার করার পর রিপেয়ার ক্রিম বা একটু ভারী ক্রিম লাগালে ভালো। এই কয়েকটা অনুশীলন প্রয়োজন। এটা দিয়েই ত্বকচর্চার অভ্যাস করা শুরু করা যেতে পারে। এরপর ধীরে ধীরে বাড়তি জিনিসগুলো নাহয় যোগ-বিয়োগ করা যাবে।

সে তালিকায় থাকতে পারে সপ্তাহে দুই দিন বাড়িতে ত্বক অনুযায়ী স্ক্রাব ব্যবহার, ক্রিম লাগিয়ে ত্বক ওপরের দিকে নিয়ে মালিশ (ত্বকের শুষ্কতা চলে যাবে), চোখের নিচে আই ক্রিম লাগানো, ত্বকের সমস্যা অনুযায়ী সেরাম বেছে নেওয়া এবং লাগানো, শিট মাস্ক ব্যবহার। কারণ, ঘরোয়া প্যাক লাগানোতে ছেলেদের একটা অনীহা দেখা যায়, সে ক্ষেত্রে শিট মাস্ক সহায়তা করবে অনেকখানি।

প্রতিদিন বাইরে থেকে এসে শ্যাম্পু করা উচিত। আমাদের এখানে যে পরিমাণ দূষণ, মাথার ত্বক প্রতিদিন পরিষ্কার না করলে ময়লা থেকে খুশকি, চুল পড়ার প্রবণতা দেখা দিতে পারে।

চুল শুষ্ক থাকলে আর্দ্রতা আছে এমন শ্যাম্পু, খুশকি থাকলে অ্যান্টিড্যানড্রাফ শ্যাম্পু, এরপর কন্ডিশনার লাগানো উচিত। আলাদা পণ্য ব্যবহার করতে মন না চাইলে শ্যাম্পু ও কন্ডিশনার আছে এমন পণ্য ব্যবহার করুন। সেরাম ব্যবহার করতে পারেন। চুলকে নরম রাখবে।

কন্ডিশনার ব্যবহার না করে এটাও ব্যবহার করতে পারেন। কিশোর বয়স থেকে ত্বকে ব্রণ, শুষ্কতা দেখা দিতে পারে। এ কারণে ত্বক পরিষ্কার করা, ক্রিম লাগানো গুরুত্বপূর্ণ সেই বয়স থেকেই। ২৬ বছর বয়সের পর থেকে অ্যান্টি–এজিং ক্রিম লাগানো শুরু করা যেতে পারে বলে জানান শোভন সাহা। কোলাজেন সাপ্লিমেন্ট খাবার অভ্যাসও করতে হবে।

বিএম/জ/রা