― Advertisement ―

কোটাবিরোধী আন্দোলন: সড়ক অবরোধ করে বিএম কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা পদ্ধতি বাতিলের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার (৯...

মির্জাগঞ্জে পিস্তলসহ বিএনপি নেতা আটক

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীর মির্জাগঞ্জে যৌথবাহিনীর বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন এবং দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এ অভিযানে আটক হয়েছে জাহাঙ্গীর ফরাজী নামে এক বিএনপি নেতাকে। তিনি মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক।

জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ বৃহস্পতিবার ভোরে সুবিদখালী এলাকায় তার নিজ বাসায় অভিযান চালানো হয়। তল্লাশির সময় দুটি আলাদা কক্ষ থেকে যুক্তরাষ্ট্রের তৈরি একটি ৭.৬৫ এমএম পিস্তল এবং গুলি উদ্ধার করা হয়।

মির্জাগঞ্জ আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন রিমান রাফিন নিশাত অভিযানের বিষয়ে নিশ্চিত করেছেন। তিনি বলেন, দেশের নিরাপত্তা ও বেআইনি অস্ত্র ব্যবহার রোধে এ ধরনের বিশেষ অভিযান চালানো হচ্ছে। অস্ত্রসহ আটক জাহাঙ্গীর ফরাজীকে থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

এ বিষয়ে মির্জাগঞ্জ থানার ওসি শামীম হাওলাদার জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে, এবং বেআইনি অস্ত্রের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।