― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ

ডেস্ক রিপোর্ট: ঢাকার মিরপুর ১২ নম্বরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় মোল্লা বস্তির বাসিন্দারা।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) বেলা ১১টার দিকে বস্তির বিদ্যুৎ ও পানি সংযোগ বন্ধ করতে যাওয়ায় বস্তির উত্তেজিত জনতা মিরপুর-১২ নম্বরে যান চলাচল বন্ধ করে দেয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপি এর ট্রাফিক বিভাগের ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানায়।

পোস্টে বলা হয়, বিদ্যুৎ ও ওয়াসা কর্তৃপক্ষ পুলিশসহ মিরপুর ঝিলপাড় বস্তির বিদ্যুৎ ও পানি সংযোগ বন্ধ করতে যাওয়ায় বস্তির উত্তেজিত জনতা মিরপুর-১২ নম্বরে যান চলাচল বন্ধ করে দেয়। যান চলাচল স্বাভাবিক করতে ডিসির (ট্রাফিক মিরপুর) নির্দেশে টিম ট্রাফিক মিরপুর বিভাগ কাজ করছে।

বিএম/জ/রা