ভোলা প্রতিনিধি
ভোলা-২ (দৌলতখান ও বোরহানউদ্দিন) আসনের সাবেক সংসদ সদস্য আলী আজম মুকুলকে (৫৫) গ্রেফতার করেছে র্যাব। গতকাল বুধবার(১৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. মুনীম ফেরদৌস। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৯ জুলাই রাজধানীর মিরপুর এলাকায় নাহিদুল ইসলাম হত্যা মামলার অন্যতম আসামি ভোলা-২ আসনের সাবেক এমপি আলী আজম মুকুল।
আলী আজম পারিবারিকভাবে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি দৌলতখান পৌরসভার মেয়র ছিলেন। ২০১৪ সালের সাধারণ নির্বাচনে আলী আজম প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে দ্বিতীয় ও তৃতীয় দফায় সংসদ সদস্য নির্বাচিত হন।
গত ৫ অগাস্টের পর থেকে তিনি পলাতক ছিলেন।



