আন্তর্জাতিক ডেস্ক: মেক্সিকোর উত্তরপশ্চিমাঞ্চলে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পায়া যায়নি । মার্কিন ভূতাত্ত্বিক জরিপ এ তথ্য নিশ্চিত করেছে।
রোববার (১২ জানুয়ারি) বিকেলের দিকে আঘাত হানা ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল কোলকম্যান ডি ভ্যাজকুয়েজ প্যালারেজ থেকে আট কিলোমিটার দূরে। এটি দেশটির রাজধানী মেক্সিকো সিটিতে প্রায় ৬০০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত। যেখানে প্রায় ২০ হাজার মানুষের বসবাস।
মেক্সিকো পাঁচটি টেকটোনিক প্লেটের ওপর অবস্থিত। ফলে এটি বিশ্বের সবচেয়ে ভূমিকম্পের ঝুঁকিপূর্ণ দেশগুলো মধ্যে একটি।
বিএম/জ/রা



