― Advertisement ―

‘নিষ্প্রভ’ কেইনের কাঁধে সতীর্থদের আস্থার হাত

বুন্ডেসলিগায় গোলের পর গোল করে ইউরোতে খেলতে এসে নিজেকে যেন খুঁজে ফিরছেন হ্যারি কেইন। টুর্নামেন্টে এখনও দেখা যায়নি তার সেরা চেহারা। তবে এনিয়ে একদমই...

ভিন্ন ভিন্ন ম্যাচে মাঠে নামছে আর্জেন্টিনা-ব্রাজিল

বরিশাল মেইল ডেস্ক

আবারও মাঠে নামছে লাতিন ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী। তবে একে অন্যের প্রতিপক্ষ হিসেবে নয়। ভিন্ন ভিন্ন ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা ও ব্রাজিল। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে পুনর্মঞ্চায়ন হবে কোপা আমেরিকার ফাইনালের।

বাংলাদেশ সময় মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাত আড়াইটায় আর্জেন্টিনার মুখোমুখি হবে কলম্বিয়া। আর আগামীকাল বুধবার (১১ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৬টায় প্যারাগুয়ের বিপক্ষে লড়বে ব্রাজিল।

দলের দুই সেরা তারকাকে ছাড়া মাঠে নামবে আর্জেন্টিনা ও ব্রাজিল। ইনজুরির কারণে মাঠে নামতে পারছেন না লিওনেল মেসি ও নেইমার। কাজেই দুই দলের বাংলাদেশি ভক্তরা হৃদয়ে বয়ে বেড়াচ্ছেন শূন্যতা।