― Advertisement ―

কোটাবিরোধী আন্দোলন: সড়ক অবরোধ করে বিএম কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা পদ্ধতি বাতিলের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার (৯...

বেতন বৃদ্ধির দাবিতে অপসোনিন কর্মীদের কর্মবিরতি

নিজস্ব প্রতিবেদক:

বেতন ভাতা বৃদ্ধির দাবিতে ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান অপসোনিন ফার্মার কর্মচারীরা কর্মবিরতি পালন করছেন। রোববার (১০ নভেম্বর) বিকেল ৩টা থেকে সারারাত তারা এই কর্মবিরতি পালন করে।

এ বিষয়ে এক কর্মচারী বলেন, আমাদের সাথে ইনক্রিমেন্ট নিয়ে বৈষম্য তৈরি করা হচ্ছে। আমরা চাই এই বৈষম্য দূর হোক। আমাদের দাবি মানা না হলে, এই কর্ম বিরতি চলতে থাকবে।