― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

বিশেষ লঞ্চ সার্ভিস শুরু হচ্ছে ২৫ মার্চ, থাকবে ১৪ এপ্রিল পর্যন্ত

ডেস্ক রিপোর্ট ; ঈদুল ফিতরে নৌপথে যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে নেওয়া হয়েছে প্রস্তুতি।

রাজধানীর সদরঘাট থেকে বিশেষ লঞ্চ সার্ভিস শুরু হচ্ছে ২৫ মার্চ। ফিরতি যাত্রীদের জন্য এই সার্ভিস থাকবে ১৪ এপ্রিল পর্যন্ত।

মালিকরা বলছেন, আগে ঈদ এলে যাত্রীর চাপ সামলাতে বিশেষ লঞ্চ সার্ভিসে অতিরিক্ত লঞ্চ যুক্ত করা হতো। গত কয়েক বছর ধরে যাত্রী খরার কারণে অলস বসে থাকা লঞ্চগুলোকেই ঈদের সময় চালু রাখা হয়। ঢাকা-বরিশাল রুটে ১৮টি লঞ্চ রয়েছে। অন্য সময় সব না চললেও ঈদের সময় চালু রাখা হবে।

লঞ্চ মালিকদের সংগঠন অভ্যন্তরীণ নৌচলাচল (যাত্রী পরিবহন) সংস্থার মহাসচিব সিদ্দিকুর রহমান পাটোয়ারী বলেছেন, আগে ঈদে ঘরমুখো যাত্রীর ৩৫ শতাংশ নৌপথে যেতেন।

পদ্মা সেতু চালু ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটায় এখন তা প্রায় ১৫ শতাংশে নেমে এসেছে। ঘরমুখো মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে প্রস্তুতি রয়েছে তাদের।

বিআইডব্লিউটিএর ঢাকা নদীবন্দরের যুগ্ম পরিচালক মোবারক হোসেন বলেন, ‘ঈদ যাত্রা সুন্দর ও বাধামুক্ত করতে আমাদের সব প্রস্তুতি রয়েছে। ফিটনেসবিহীন লঞ্চ চলাচল করতে পারবে না। ঈদে যাত্রীদের সেবায় তদারকি আরও বাড়ানো হবে।

বিএম/জ/রা