― Advertisement ―

‘নিষ্প্রভ’ কেইনের কাঁধে সতীর্থদের আস্থার হাত

বুন্ডেসলিগায় গোলের পর গোল করে ইউরোতে খেলতে এসে নিজেকে যেন খুঁজে ফিরছেন হ্যারি কেইন। টুর্নামেন্টে এখনও দেখা যায়নি তার সেরা চেহারা। তবে এনিয়ে একদমই...

বিমানে আসছে ফরচুন বরিশালের ট্রফি

জহির রায়হান: দক্ষিণাঞ্চলবাসীর বরাবরই প্রত্যাশা ছিলো বিপিএলে জেতার পর ট্রফি নিয়ে লঞ্চে আসবে ফরচুন বরিশাল দল। 

কিন্তু খেলোয়াড়দের সময়ের অভাবে সেই প্রত্যাশা কখনোই পূরণ হয়নি বরিশালবাসীর। 

তবে এবার ট্রফি নিয়ে উদযাপন করতে বরিশালে আসছে ঠিকই কিন্তু কাঙ্ক্ষিত সেই লঞ্চে চড়ে নয়, ট্রফি আসছে বিমানযোগে। 

এ তথ্য বরিশাল মেইল কে নিশ্চিত করে ফরচুন বরিশাল দলের কর্ণধার মো:মিজানুর রহমান বলেন, বিপিএলের ফাইনালে শুধু ফরচুন বরিশালের বিজয় নয়,এটা গোটা বরিশালবাসীর বিজয়। 

এই বিজয় সবাই কে নিয়ে উদযাপন করতে আগামীকাল বিমানযোগে বরিশালে আসতেছি ৷ দেখা হবে। কথা হবে। আড্ডা আর আনন্দে মেতে উঠবো সবাই। 

ছবি: সংগৃহিত

ফরচুন বরিশাল দল সূত্রে জানা গেছে: শুক্রবার ( ৭ ফেব্রুয়ারি) রাতে টানটান উত্তেজনা আর বাঁধভাঙা আনন্দ – উচ্ছ্বাসে ফাইনাল খেলার মধ্য দিয়ে টানা দ্বিতীয়বার বিপিএলের শিরোপা জেতার স্বাদ গ্রহণ করে ফরচুন বরিশাল। 

গত বিপিএলে শিরোপা  জেতার পর লঞ্চে করে ট্রফি আসার কথা থাকলেও খেলোয়াড়দের সময়ের অভাবে আর হয়ে উঠেনি। 

কিন্তু এবার ট্রফি উদযাপন করতে বরিশালে আসার ঘোষণা দিলেও খেলোয়াড়দের নানা ব্যস্ততায় অল্প সময়ের জন্য বরিশালে আসছেন কর্ণধার মো: মিজানুর রহমান আর অধিনায়ক তামিম ইকবালের দল ফরচুন বরিশালের খেলোয়াড়রা ।  

আরো জানা গেছে, আগামীকাল রোববার ( ৯ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি বেসরকারি ফ্লাইটে বরিশালে আসবেন তারা। 

বরিশাল বিমানবন্দরে পৌঁছালে বরিশালবাসীর উষ্ণ অভ্যর্থনায় সিক্ত হবেন দেশি-বিদেশি খেলোয়াড়রা। 

এরপর সেখান থেকে  মোটরসাইকেলের শোভাযাত্রা নিয়ে নগরীর বিসিক শিল্প এলাকায় ফরচুন কার্যালয় চত্তরে  আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিবেন তামিমরা। 

সেখানে মধ্যাহ্নভোজের পর বেলা আড়াইটার দিকে নগরীর বেলস্ পার্কে আয়োজিত ট্রফি উদযাপন অনুষ্ঠানে মিলিত হবেন ফরচুন বরিশাল দলের কর্ণধার মো:মিজানুর রহমান ও অধিনায়ক তামিম ইকবাল সহ খেলোয়াড় ও আয়োজকরা। 

ঘন্টা দুয়েক জমকালো অনুষ্ঠান শেষে আবার বিকেল ৫ টার ফ্লাইটে ঢাকা ফিরে যাবেন খেলোয়াড়রা। 

ফরচুন বরিশালের সমর্থক নুরুজ্জামান খান নবীন বরিশাল মেইল কে বলেন, প্রত্যাশা ছিলো লঞ্চে নিয়ে ট্রফি বরিশালে আসবে। 

কিন্তু এখন শুনি বিমানে আসবে ট্রফি। তাতেও আমরা খুশি। এই বিজয় শুধু বরিশালের নয় এটা সাড়া দেশের ক্রীড়াপ্রেমীদের বিজয়। 

বিএম/জ/রা