― Advertisement ―

এবার ঢামেকে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত

বরিশাল মেইল ডেস্কঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) একাডেমিক কাউন্সিলে এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে ক্যাম্পাস ও হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।ঢাকা মেডিকেল কলেজ তদন্ত...

বিপদ-আপদ থেকে মুক্তি, দুশ্চিন্তায় যেসব দোয়া করবেন

ডেস্ক রিপোর্ট : বিপদ-আপদ থেকে মুক্তি, দুশ্চিন্তা কিংবা কোনোকিছু চেয়ে বরাবরই মুমিনরা মহান রবের কাছে দু’হাত তুলে ধরেন। আল্লাহ তা’আলাও খোদ ঘোষণা দিয়েছেন, তিনি পরম করুণাময় ও অসীম দয়ালু।

যখন কোনো বান্দা তার নিকট দুই হাত তুলে প্রার্থনা করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে শূন্যহাতে ফিরিয়ে দেন না।

পবিত্র কুরআনে মহান রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ‘প্রার্থনাকারী যখন আমাকে ডাকে, তখন আমি তার ডাকে সাড়া দিই। সুতরাং তারাও যেন আমার ডাকে সাড়া দেয় ও ঈমান আনয়ন করে। আশা করা যায়, তারা সফলকাম হবে।’ (সূরা বাকারা, আয়াত: ১৮৬)।

রাসুল (সা.) সকাল-সন্ধ্যায় মহান রবের কাছে কল্যাণ কামনা করে দোয়া করা শিখিয়েছেন। উছমান ইবনু আফফান (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন- প্রতিদিন সকালে ও সন্ধ্যায় যে বান্দা তিনবার নিম্নোক্ত দোয়া পাঠ করবে, কোনোকিছুই তার অনিষ্ট করতে পারবে না। দোয়াটি হলো-

بِسْمِ اللَّهِ الَّذِي لاَ يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي الأَرْضِ وَلاَ فِي السَّمَاءِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ

উচ্চারণ: বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদুররু মায়াসমিহি সাইইন, ফিল-আরদি ওলা ফিস-সামায়ি, ওহুয়াস-সামিয়ুন আলিম।

অর্থ: আল্লাহর নাম নিচ্ছি। জমিন ও আসমানের কোনোকিছুই যাঁর নামে বরকতের ক্ষতি সাধন করতে পারে না। তিনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। (ইবনু মাজাহ, হাদিস: ৩৮৬৯; তিরমিজি, হাদিস: ৩৩৮৮)

ছাওবান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত অপর হাদিসে এসেছে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি সন্ধ্যায় নিম্নোক্ত দোয়াটি পাঠ করে, তবে আল্লাহ’র উপর হক হয়ে যায় সেই ব্যক্তিকে সন্তুষ্টি করা। দোয়াটি হলো:

رَضِيتُ بِاللَّهِ رَبًّا وَبِالإِسْلاَمِ دِينًا وَبِمُحَمَّدٍ نَبِيًّا

উচ্চারণ: রাদিতু বিল্লাহি রাব্বা, ওবিল-ইসলামি দ্বিনা, ওয়া-বি-মুহাম্মাদিন নাবিইয়ান।

অর্থ: আমি রব হিসেবে আল্লাহ’র প্রতি, দ্বীন হিসেবে ইসলামের প্রতি, আর নবী হিসেবে মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর প্রতি সন্তুষ্ট। (তিরমিজী, হাদিস: ৩৩৮৯)

বিএম/জ/রা