― Advertisement ―

‘নিষ্প্রভ’ কেইনের কাঁধে সতীর্থদের আস্থার হাত

বুন্ডেসলিগায় গোলের পর গোল করে ইউরোতে খেলতে এসে নিজেকে যেন খুঁজে ফিরছেন হ্যারি কেইন। টুর্নামেন্টে এখনও দেখা যায়নি তার সেরা চেহারা। তবে এনিয়ে একদমই...

বার্সেলোনার হাতে স্প্যানিশ সুপার কাপ

ক্রীড়া ডেস্ক: সৌদি আরবের জেদ্দায় স্প্যানিশ সুপার কোপার ফাইনালে ৫-২ গোলে জিতে নিজেদের করে নিয়েছে বার্সেলোনা। এদিন ১৫তম ট্রফি জিতে প্রতিযোগিতাটিতে সর্বোচ্চ শিরোপা জয়ের রেকর্ড কাতালান দলটি

 ফাইনালে বার্সেলোনার কাছে রীতিমতো বিধ্বস্ত হয়েছে রিয়াল মাদ্রিদ।

রোববার (১২ জানুয়ারি) অনুষ্ঠিত হওয়া ফাইনালে রিয়াল মাদ্রিদকে ৫-২ গোলে হারিয়ে শিরোপা জিতেছে হান্সি ফ্লিকের বার্সেলোনা। এ নিয়ে স্প্যানিশ সুপার কাপের রেকর্ড সর্বোচ্চ ১৫ বার শিরোপা জিতল কাতালানরা।

এর আগে গত অক্টোবরে মৌসুমের প্রথম ক্লাসিকোয় লা লিগায় রিয়ালের মাঠে দ্বিতীয়ার্ধের চার গোলে ৪-০ ব্যবধানে জিতেছিল বার্সেলোনা। এবার শুরুতে পিছিয়ে পড়ার ধাক্কা সামলে প্রথমার্ধেই চার গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় দলটি।

দ্বিতীয়ার্ধের শুরুতে আরেকটি গোলে স্কোরলাইন ৫-১ করে ফেলে তারা। কিছুক্ষণ পর তাদের গোলরক্ষক ভয়চেক স্ট্যান্সনি লাল কার্ড দেখে মাঠ ছাড়ার পর রদ্রিগোর গোলে পরাজয়ের ব্যবধানই শুধু কমাতে পারে রিয়াল।

বিএম/জ/রা