নিজস্ব প্রতিবেদক: এবার বরিশাল বিভাগে লক্ষ্যমাত্রার চেয়েও ৬ হাজার ২০৭ হেক্টর জমিতে চাষ বেশি হয়েছে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ।
২০২৩-২৪ মৌসুমে বরিশাল বিভাগে আবাদ হয়েছিল ৪৮ হাজার ৪৭ হেক্টর জমি।
চলতি মৌসুমে (২০২৪-২৫) চাষের লক্ষ্যমাত্রা ছিল ৪৮ হাজার ৩৪৪ হেক্টর জমিতে।
আবাদ হয়েছে ৫৪ হাজার ৫৫১ হেক্টর জমিতে। প্রতি হেক্টরে আবাদের হার নির্ণীত হয়েছে ১১২.৪৭ শতাংশ।
চরফ্যাশন উপজেলা দক্ষিণ আইচা থানার চর নলুয়া ইউনিয়নের কৃষক আখতার হোসেন তালুকদার জানান, প্রতিবছরের ন্যায় এ বছরও তরমুজ চাষ করেছে ।
ফলন ভালো হয় তাই ১০ বছর ধরে তরমুজ চাষ করছে। এবছর ২ লক্ষ ২০ হাজার টাকা খরচ করে প্রায় ২ একর জমিতে তরমুজ চাষ করেছেন।
এখন পর্যন্ত প্রায় পাঁচ লাখ টাকার ফসল বিক্রি করেছেন পাইকারি দরে। আশার অধিক ফলন হয়েছে। শেষ সময় পর্যন্ত আবহাওয়া ভালো থাকলে কষ্ট সার্থক হবে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা এস এম মাহবুব আলম বলেন, মৌসুমের তরমুজ ফলন ভালো হয়েছে। চলতি মৌসুমে দক্ষিণাঞ্চলে তরমুজে ৪০ হাজার কোটি টাকার বাণিজ্য হবে
তিনি বলেন, তরমুজ দক্ষিণাঞ্চলের অর্থনীতির গুরুত্বপূর্ণ শস্য। খুব স্বল্প সময়ে তরমুজের মৌসুম শেষ হয়ে যায়। এমনকি খেত থেকে তোলার পরে বেশিদিন সংরক্ষণ করা যায় না।
যদি তেমন কোনো প্রযুক্তি উদ্ভাবিত হতো তাহলে আরও বাণিজ্যিক সফলতা আসার সম্ভাবনা ছিল।



