― Advertisement ―

কোটাবিরোধী আন্দোলন: সড়ক অবরোধ করে বিএম কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা পদ্ধতি বাতিলের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার (৯...

বরিশালে পূজা মন্ডপ পরিদর্শন করেছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের

বরিশাল প্রতিনিধি

উৎসবমুখর পরিবেশে শারদীয় দূর্গাপুজা দেখতে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ।

বৃহস্পতিবার সকালে বড় কালীবাড়ি মন্দির সহ বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন তিনি।

মন্দির পরিদর্শনকালে পূজারী, মন্দির কমিটির সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় আইনশৃঙ্খলা সহ সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে চান তিনি। দেশনায়ক তারেক জিয়ার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া কামনা করেন তিনি।

এ সময় আরো উপস্থিত ছিলেন মোঃ তারেক সুলাইমান, যুগ্ন আহবায়ক মহানগর স্বেচ্ছাসেবক দল, নাজমুস সাকিব, সদস্য মহানগর স্বেচ্ছাসেবক,মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা মিলন চৌধুরী, কবির,আলামিন,জেলা ছাত্রদলের সভাপতি আসিফ আল মামুন, মহানগর ছাত্রদলের সহ-সভাপতি ওবায়দুল ইসলাম উজ্জ্বল,জেলা ছাত্রদলের সহ সাধারন সম্পাদক, মাহামুদ,সহ সম্পাদক, তাজ, বি এম কলেজ ছাত্রদল নেতা আকবর মুবিন সহ আরো অনেকেই।