― Advertisement ―

কোটাবিরোধী আন্দোলন: সড়ক অবরোধ করে বিএম কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা পদ্ধতি বাতিলের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার (৯...

বরিশালে পাওনা পরিশোধের দাবিতে টেক্সটাইল শ্রমিকদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

বরিশালে পাওনা পরিশোধের দাবিতে মানববন্ধন করেছেন রূপাতলীর সোনারগাঁও টেক্সটাইল থেকে ছাঁটাইকৃত শ্রমিক-কর্মচারীরা। আজ মঙ্গলবার (২৬শে নভেম্বর) সকাল ১১টায় অশ্বিনী কুমার হলচত্বরে শ্রমিক-কর্মচারীদের সকল দেনা-পাওনা অবিলম্বে পরিশোধ করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ২০২০ সাল থেকে বিভিন্ন মেয়াদে সোনারগাঁও টেক্সটাইল থেকে অর্ধ শতাধিক শ্রমিক-কর্মচারীদের ছাঁটাই করা হয়েছে। এই শ্রমিকদের মধ্যে অনেকেই ২০-২৫ বছর ধরে সোনারগাঁও টেক্সটাইলে চাকরি করছিলেন। কিন্তু তাদেরকে কারখানা থেকে কোন হিসাব বুঝিয়ে দেয়া হয়নি। শ্রম আইন অনুযায়ী তাদের গ্র‍্যাচুইটি, অর্জিত ছুটিসহ বিভিন্ন পাওনা পরিশোধ করার কথা ছিল। যার জন্য তারা ইতিমধ্যে শ্রম আদালতে মামলাও করেছেন।

সোনারগাঁও টেক্সটাইল কর্তৃপক্ষ ইতিমধ্যে শ্রম আদালতে তাদের হিসাব পরিশোধের বিষয়ে সিদ্ধান্ত দিলেও সম্প্রতি বিচারক পরিবর্তন হওয়ার সাথে সাথে তারা আর টাকা পরিশোধ করবেন না বলে জানিয়েছেন। বক্তারা অবিলম্বে শ্রমিকের ন্যায্য পাওনা নিয়ে ছলচাতুরীর পথ পরিহার করে সোনারগাঁও টেক্সটাইল কর্তৃপক্ষকে ছাঁটাইকৃত শ্রমিকদের বকেয়া পরিশোধ করার আহবান জানান।

সোনারগাঁও টেক্সটাইল থেকে ছাঁটাইকৃত শ্রমিক লতিফা বেগমের নেতৃত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, তাহমিনা বেগম, মামুন খান প্রমুখ। শ্রমিকদের দাবির সাথে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন, বাসদ বরিশাল জেলা শাখার সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্ত্তী, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক ইমাম হোসেন খোকন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলা শাখার দপ্তর সম্পাদক শহিদুল হাওলাদার, সোনারগাঁও টেক্সটাইল শ্রমিক-কর্মচারী সংগ্রাম পরিষদের প্রাক্তন সভাপতি বেল্লাল গাজী প্রমুখ।