নিজস্ব প্রতিবেদক: তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে’ প্রতিপাদ্যে নিয়ে বরিশালে জাতীয় ভোটার দিবস উদযাপিত হয়েছে।
রবিবার (২ মার্চ) দিবসটি উপলক্ষে বরিশাল বিভাগীয় প্রশাসন ও আঞ্চলিক নির্বাচন অফিসের আয়োজনে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বেলুন ফেস্টুন উড়িয়ে প্রধান অতিথি হিসেবে দিবসের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মো. রায়হান কাওছার।
তিনি বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রে ভোট প্রদান করা জনগণের অধিকার । কোনভাবেই এই অধিকার নষ্ট করা যাবে না। গত ১৫ বছর এদেশের নাগরিকগণ সুষ্ঠুভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি।
এসময় তিনি সবাইকে আগামী নির্বাচনে ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রদানের জন্য আহ্বান জানান
আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আনিছুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেঞ্জ ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ আলম, স্থানীয় সরকার বিভাগের পরিচালক খোন্দকার আনোয়ার হোসেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. সোহরাব হোসেন, জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন, পুলিশ সুপার মো. শরিফ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বরিশাল মহানগরের আহ্বায়ক শহিদুল ইসলাম শহিদ।
এছাড়া সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জেলা ও উপজেলার নির্বাচন কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন
বিএম/জ/রা
বিএম/জ/রা



