― Advertisement ―

লোকে জানল, তিনি ব্র্যাড পিটের প্রেমিকা

প্রেমিকাকে নিয়ে প্রকাশ্যে ঘোরাফেরা শুরু করেছেন হলিউড তারকা ব্র্যাড পিট। এতদিন তার গোপন প্রেম নিয়ে মানুষের মধ্যে যে ফিসফাস, সেসব বন্ধ করে দিলেন এই...

বছর শেষে আলোর মুখ দেখতে পারে ‘শনিবার বিকেল’

বরিশাল মেইল ডেস্ক

সেন্সর বোর্ডে অনেকদিন ধরেই আটকে আছে নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর ‘শনিবার বিকেল’ সিনেমা। এবার এটি আলোর মুখ দেখতে যাচ্ছে। এমনটাই জানালেন সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ।

তিনি বলেন, ‘আমরা আশাবাদী ‘শনিবার বিকেল’ খুব শিগগিরই সেন্সর ছাড়পত্র পাবে। সব কিছু ঠিক থাকলে নভেম্বরে সারা দেশে সিনেমাটি মুক্তি দেব।’

অন্তর্বর্তী সরকার গঠনের পর দেশের বিভিন্ন বিষয়ে সংস্কারের কথা উঠেছে। চলচ্চিত্র সেন্সর প্রথা বাতিলের দাবি করছেন চলচ্চিত্রসংশ্লিষ্টরা। এদিকে দীর্ঘদিন সেন্সর বোর্ডে আটকে আছে একাধিক চলচ্চিত্র। সেগুলোর মধ্যে ‘শনিবার বিকেল’ অন্যতম।

‘শনিবার বিকেল’ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশ থেকে জাহিদ হাসান, নুসরাত ইমরোজ তিশা, মামুনুর রশিদ, ইরেশ যাকের, ইন্তেখাব দিনার, গাউসুল আলম শাওন, নাদের চৌধুরী, ভারতের পরমব্রত চ্যাটার্জি, প্যালেস্টাইনের ইয়াদ হুরানিসহ অনেকে।