নিজস্ব প্রতিবেদক
আগামী বছরের ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। গতকাল মঙ্গলবার জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার সময় তিনি এ কথা বলেন।
তিনি তাঁর বক্তব্যে বলেছেন, ‘আগামী রমজানের আগেই ফেব্রুয়ারি মাসে যেন নির্বাচনের আয়েজন করা যায় সেজন্য প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) চিঠি দেওয়া হবে।
আমাদের সর্বশেষ দায়িত্ব নির্বাচনের আয়োজন করা। আজ মহান এই দিবসে আপনাদের সামনে এ বক্তব্য রাখার পর থেকেই আমরা আমাদের সর্বশেষ এবং সবচাইতে গুরুত্বপূর্ণ অধ্যায়ে প্রবেশ করব। আমরা এবার একটি নির্বাচত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া শুরু করব।’
প্রধান উপদেষ্টা আরও বলেন, ‘এবারের নির্বাচন যেন আনন্দ-উৎসবের দিক থেকে, শান্তি-শৃঙ্খলার দিক থেকে, ভোটার উপস্থিতির দিক থেকে, সৌহার্দ্য ও আন্তরিকতার দিক থেকে দেশের ইতিহাসে স্বরণীয় হয়ে থাকে সেজন্য সকল আয়োজন সম্পন্ন করতে আগামীকাল থেকে আমরা সকলেই মনসিক প্রস্তুতি ও প্রাতিষ্ঠানিক আয়োজন শুরু করব।’



