নিজস্ব প্রতিবেদকঃ
পিরোজপুরের ভান্ডারিয়া থানা পুলিশের উপর হামলা চালিয়ে ছিনিয়ে নিয়ে যাওয়া ছাত্রদল নেতা কবির জমাদ্দারকে (২৮) গ্রেপ্তার করেছে র্যাব-৮। গতকাল সোমবার (২৬ মে) দিবাগত রাতে বরিশাল নগর পুলিশের এয়ারপোর্ট থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন বরিশাল র্যাব-৮ এর সিনিয়র সহকারী পরিচালক অমিত হাসান।
গ্রেফতার কবির জমাদ্দার (২৮) পিরোজপুর জেলার লক্ষ্মীপুরা গ্রামের মালেক জমাদ্দারের ছেলে ও পিরোজপুর জেলা ছাত্রদলের সদস্য।
র্যাব-৮ এর সিনিয়র সহকারী পরিচালক অমিত হাসান বলেন, গত ২৩ মে সকালে ভান্ডারিয়ার ১ নম্বর ভিটাবাড়িয়া ইউনিয়নের মোদিরাবাদ গ্রামে এক নারীর ঘরবাড়ি ভাংচুর করে ২০-২৫ জন। সেই ঘটনায় কবিরসহ দুইজনকে আটক করেছিল পুলিশ। তখন ১০-১৫টি মোটর সাইকেল নিয়ে একদল ব্যক্তি পুলিশের উপর হামলা চালিয়ে কবিরকে ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় আহত এক পুলিশ সদস্য ভান্ডারিয়া থানায় মামলা করে। সেই মামলায় কবিরকে গ্রেফতার করেছে র্যাব



