― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

পদত্যাগ করা দুই নির্বাচন কমিশনারের গাড়িতে বিক্ষুব্ধ জনতার জুতা নিক্ষেপ

বরিশাল মেইল ডেস্ক

দুই নির্বাচন কমিশনারের গাড়িতে জুতা নিক্ষেপ করেছে বিক্ষুব্ধ জনতা। পদত্যাগ করে কমিশনারদের জন্য বরাদ্দ করা গাড়িতে ইসি ছাড়ার সময় বাইরের বিক্ষুপ্ত জনতা এই নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা ও মো. আনিছুর রহমানের গাড়িতে জুতা নিক্ষেপ করেছে।

বৃহস্পতিবার দুপুর ১২টায় সাংবাদিকদের সঙ্গে ‘সৌজন্য মতবিনিময়কালে’ আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালসহ অন্য চার কমিশনার।
এদিন সংবাদ সম্মেলনে উপস্থিত না থাকলেও নির্বাচন ভবনে এসেছিলেন রাশেদা সুলতানা ও আনিছুর রহমান। নির্বাচন ভবন ছেড়ে যাওয়ার সময় বিক্ষুব্ধ জনতার সামনে পড়েন এই দুই কমিশনার। এরপরে বিক্ষুব্ধ জনতা পায়ের জুতা খুলে এই দুই কমিশনারের গাড়িতে ছুড়ে মারেন।

এদিকে, পদত্যাগ করে বন্ধুর গাড়িতে ইসি ছাড়েন কাজী হাবিবুল আউয়াল। এদিন তিনি নিরাপত্তা সুবিধা নিলেও সরকারি গাড়ি সুবিধা নেননি। বন্ধুর পুরোনো মডেলের সাদা রঙের একটি গাড়িতেই ইসি ছাড়েন সিইসি।