― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

নয়াপল্টনে বিএনপির নেতা-কর্মীদের উপচে পড়া ভিড়

বরিশাল মেইল ডেস্ক:

‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে বিএনপির র‍্যালি আজ। এদিন দুপুর আড়াইটায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই র‍্যালি শুরু হবে। এরই মধ্যে নয়াপল্টন এলাকায় নেতা-কর্মীদের উপচে পড়া ভিড় দেখা গেছে।

সরজমিনে দেখা যায়, নয়াপল্টন ও তার আশপাশের এলাকার অলিগলিতে বিএনপির নেতা-কর্মীরা অবস্থান করছেন। দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলীয় নেতা-কর্মীদের ঢল নেমেছে। র‌্যালিতে অংশ নিতে ঢাকার আশপাশের জেলাগুলো থেকেও এসেছেন নেতা-কর্মীরা। ঢাকা মহানগরের বিভিন্ন ওয়ার্ড ও থানা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসছেন তারা। নয়াপল্টন ও পার্শ্ববর্তী এলাকার প্রতিটি মোড়ে ভিড় করছেন অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা। দিচ্ছেন বিভিন্ন স্লোগান। জাতীয় ও দলীয় পতাকা নিয়ে র‌্যালিতে অংশগ্রহণ করছেন তারা। দেখা গেছে, কামান, ধানক্ষেত, কৃষক ও কমান্ডো সাজে নেতা-কর্মীরা আসছেন।

জুমার নামাজ শেষে নয়াপল্টন কার্যালয়ের সামনে র‍্যালির উদ্বোধন করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর মানিক মিয়া অ্যাভিনিউতে ভার্চুয়ালি সমাপনী বক্তব্য দেবেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।