― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

নাখালপাড়া থেকে আওয়ামী লীগের প্রচার সম্পাদক আবদুস সোবহান গোলাপ আটক

বরিশাল মেইল ডেস্ক

আওয়ামী লীগের প্রচার সম্পাদক আবদুস সোবহান গোলাপকে রাজধানীর নাখালপাড়া থেকে আটক করা হয়েছে। আজ রোববার বেলা তিনটার কিছু আগে তাঁকে আটক করার কথা জানায় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ।

ডিবির একটি সূত্র এ তথ্য জানিয়েছে।

আবদুস সোবহানকে আটকের বিষয়টি জানিয়েছেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন ।

আবদুস সোবহান গোলাপ মাদারীপুর-৩ (কালকিনি-ডাসার-সদর একাংশ) আসনের সংসদ সদস্য ছিলেন। এ বছরের জানুয়ারিতে নির্বাচনে তিনি পরাজিত হন।