― Advertisement ―

লোকে জানল, তিনি ব্র্যাড পিটের প্রেমিকা

প্রেমিকাকে নিয়ে প্রকাশ্যে ঘোরাফেরা শুরু করেছেন হলিউড তারকা ব্র্যাড পিট। এতদিন তার গোপন প্রেম নিয়ে মানুষের মধ্যে যে ফিসফাস, সেসব বন্ধ করে দিলেন এই...

নতুন আঙ্গিকে আসছে তাহসানের পুরোনো সাত গান

বিনোদন ডেস্ক : এবার নিজের ভক্ত-শ্রোতার জন্য নিজের গাওয়া পুরোনো সাতটি গান নতুন সংগীতায়োজন করছেন তাহসান খান । ফলে নতুন আঙ্গিকে প্রকাশ হবে তাহসানের পুরোনো সাত গান।

তাহসান বলেন, ‘আমি সবসময় চেয়েছি আমার সৃজনশীল কাজগুলো আমার নিয়ন্ত্রণেই থাকুক।

আমার গাওয়া পুরোনো সাতটি গান তাই আবারও নতুন করে গাওয়ার উদ্যোগ নিয়েছি।

কারণ, আমি চাই সেগুলো নতুন আঙ্গিকে উপস্থাপিত হোক। যেসব গান করব সেগুলো অনেক হিট হয়েছিল তেমন নয়, কিন্তু আমার খুব প্রিয় গান।

আবার এর মধ্যে অনেক হিট গানও রয়েছে, দেখা গেল সেগুলোর অ্যারেঞ্জমেন্ট আমার মনোপূত হয়নি।

তাই গানগুলো আমার নিজের মতো করে শ্রোতার কাছে উপস্থাপন করার উদ্যোগ নিয়েছি।

তাহসানের সেই গানগুলো হচ্ছে– ‘একটাই তুমি’, ‘মন কারিগর’, ‘কেউ না জানুক’, ‘চাইলে আমার’, ‘তোমার আমার’, ‘বৃষ্টিতে প্রাকৃতিক’, ‘প্রেমাতাল’। এর মধ্যে ‘চাইলে আমার’ ও ‘তোমার আমার’ গান দুটিকে ম্যাশআপ করে একটি গান হিসেবে প্রকাশ করা হবে। তাহসান জানিয়েছেন, এরই মধ্যে সংগীতায়োজনসহ সব কাজ শেষ।

বিএম/জ/রা