― Advertisement ―

বাংলাদেশে বিনিয়োগের এখনই সময়: চীনা ব্যবসায়ীদের প্রধানমন্ত্রী

পারস্পরিক স্বার্থে ‘বিশ্বের সবচেয়ে উদার’ বিনিয়োগ ব্যবস্থার সুবিধা নিয়ে চীনা ব্যবসায়ী সম্প্রদায়কে বাংলাদেশের প্রধান খাতগুলোয় বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।মঙ্গলবার বেইজিংয়ের সাংগ্রি-লা সার্কেলে...

দ্রুতই ব্যাংকিং খাত ঘুরে দাঁড়াবে,বিকশিত হবেঃ গভর্নর

বাণিজ্য ডেস্কঃ ব্যাংকিং খাত দ্রুতই ঘুরে দাঁড়াবে এবং বিকশিত হবে। সেক্ষেত্রে আমানতকারী এবং বিনিয়োগকারীদের সুরক্ষা নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মুনসুর।

রোববার (২৯ ডিসেম্বর) রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) গোল্ডেন জুবিলি উপলক্ষে আয়োজিত সভায় এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ব্যাংক খাতে বাংলাদেশ অনেক দূর এগিয়েছে, এতে কোনো সন্দেহ নেই। আবার অন্য দিক থেকে দেখলে এটাও বলতে হবে, ব্যাংক খাত যতদূর এগোতে পারত বা পুরা আর্থিক খাতটাই যতদূর এগোতে পারত, সেটা আমরা পারিনি। আমাদের অনেক অর্জন সত্ত্বেও অনেক ব্যর্থতাও আছে।

বিআইবিএমের মহাপরিচালক মো. আক্তারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) ভাইস চেয়ারম্যান ও সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাসরুর আরেফিন। সঞ্চালনা করেন বিআইবিএমের অধ্যাপক শাহ মো. আহসান হাবীব।

বিএম/জ/রা