― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

দেশজুড়ে পুলিশের বিশেষ অভিযান, ২৪ ঘন্টায় গ্রেপ্তার ১৭২৬ জন

নিজস্ব প্রতিবেদক

সারা দেশে বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় এক হাজার ৭২৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে বিভিন্ন মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি এক হাজার ১৮৫ জন এবং অন্যান্য ঘটনায় ৫৪১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ শুক্রবার (২৪ অক্টোবর) পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসেন এ তথ্য জানিয়েছেন।

এআইজি শাহাদাত হোসেন বলেন, ‘গত ২৪ ঘণ্টায় সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত এক হাজার ৭২৬ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

এ সময় বিদেশি পিস্তল দুটি, দেশীয় একনলা পাইপগান একটি, এলজি দুটি, ম্যাগাজিন একটি, কার্তুজ ৪ রাউন্ড, ছুরি ৪ টি, চাপাতি একটি, কুড়াল একটি উদ্ধার করা হয়।