ডেস্ক রিপোর্টঃ দীর্ঘ দেড় বছর পর দেশের ১৩৩টি প্রতিষ্ঠানকে মোট ১৮ হাজার ২৫০ টন সুগন্ধি চাল রপ্তানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। নির্ধারিত ৯টি শর্ত মেনে চলতি বছরের ৩০ সেপ্টেম্বরের মধ্যে এসব চাল রপ্তানি সম্পন্ন করতে হবে।
গত ৮ এপ্রিল আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রক দপ্তরের প্রধানকে পাঠানো এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি শাখা-২ এর জ্যেষ্ঠ সহকারী সচিব এস এইচ এম মাগফুরুল হাসান আব্বাসী জানান, যাচাই-বাছাই শেষে এই রপ্তানির অনুমোদন দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, মূলত মধ্যপ্রাচ্যের দেশগুলো এবং যুক্তরাষ্ট্রে এই চাল রপ্তানি করা হবে। প্রতি কেজি চালের রপ্তানি মূল্য নির্ধারণ করা হয়েছে ১ দশমিক ৬০ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৯৫ টাকা।
প্রতিটি প্রতিষ্ঠানকে ১০০ টন থেকে সর্বোচ্চ ৫০০ টন পর্যন্ত চাল রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে। নির্ধারিত শর্তের মধ্যে রয়েছে, কোনো প্রতিষ্ঠান সাব-কন্ট্রাক্টের মাধ্যমে চাল রপ্তানি করতে পারবে না।
বিএম/সজীব



