― Advertisement ―

‘নিষ্প্রভ’ কেইনের কাঁধে সতীর্থদের আস্থার হাত

বুন্ডেসলিগায় গোলের পর গোল করে ইউরোতে খেলতে এসে নিজেকে যেন খুঁজে ফিরছেন হ্যারি কেইন। টুর্নামেন্টে এখনও দেখা যায়নি তার সেরা চেহারা। তবে এনিয়ে একদমই...

দুই মেয়াদের বেশি থাকতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা

বরিশাল মেইল ডেস্ক

ক্রীড়া ফেডারেশনগুলোতে দুই মেয়াদের বেশি কেউ একই পদে থাকতে পারবেন না বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে বিভিন্ন ফেডারেশনের কর্মকর্তা, খেলোয়াড়, কোচ, রেফারিদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি বলেছেন, ‘ফেডারেশনগুলোতে অনেক ৩০-৪০ বছর ধরে আছেন। দায়িত্ব পেয়ে সেটিকে আর দায়িত্ব মনে না করে ক্ষমতা হিসেবে ব্যবহার করে আরও বেশিদিন কিভাবে সেই পদে থাকা যায় তার চেষ্টা চলে। আমরা তাই একটা প্রস্তাব আনতে যাচ্ছি যে, কোন ফেডারেশনেই কেউ দুই মেয়াদের বেশি একই পদে থাকতে পারবেন না।


ফেডারেশনগুলোতে দুর্নীতি রোধে প্রতি বছর আয়-ব্যায়ের অডিট রিপোর্টও চেয়েছেন তিনি। এদিন আবারও বলেছেন ক্রীড়াঙ্গনকে বিরাজনীতিকীকরণের কথা, ‘আমরা চাইনা একটা রাজনৈতিক পরিবর্তনের মধ্য দিয়ে গিয়ে আরেকটি রাজনৈতিক অবস্থার মধ্যে গিয়ে পড়তে। কারও রাজনৈতিক পরিচয় থাকতে পারে তবে সেটার প্রভাব যেন ক্রীড়াক্ষেত্রে না আসতে পারে সেটা নিশ্চিত করতে চাই।’এদিন ক্রীড়া উপদেষ্টার সঙ্গে ফেডারেশন সংস্কারে গঠিত সার্চ কমিটির আহবায়ক জোবায়দুর রহমান রানাও ছিলেন।

ফেডারেশন সংস্কারে তাঁরা খেলোয়াড়, সংগঠকদের কথা শোনেন। দুই মেয়াদের বেশি একই পদে থাকতে না পারার বিষয়টিকে সবাই স্বাগত জানিয়েছেন।
কুস্তি, হ্যান্ডবল, তায়কোয়ানদো, ভলিবলে ২০-৪০ বছর ধরে সাধারণ সম্পাদক থাকার উদাহরণ আছে। এছাড়াও দুই মেয়াদের বেশি এই পদে আছেন আর্চারির রাজীব উদ্দিন আহমেদ, বাস্কেটবলের এ কে সরকার ও দাবায় সৈয়দ শাহাব উদ্দিন শামীম।