― Advertisement ―

‘নিষ্প্রভ’ কেইনের কাঁধে সতীর্থদের আস্থার হাত

বুন্ডেসলিগায় গোলের পর গোল করে ইউরোতে খেলতে এসে নিজেকে যেন খুঁজে ফিরছেন হ্যারি কেইন। টুর্নামেন্টে এখনও দেখা যায়নি তার সেরা চেহারা। তবে এনিয়ে একদমই...

দুই-তিন দিন পরে বাসায় যেতে পারেন তামিম ইকবাল, নেওয়া হবে বিদেশেও

ডেস্ক রিপোর্ট : বিকেএসপিতে খেলতে গিয়ে হার্ট অ্যাটাক করা তামিম এখন বেশ ভালো আছেন। কাল তাঁকে গাজীপুরের কাশিমপুরের কেপিজে হাসপাতাল থেকে নিয়ে আসা হয়েছে ঢাকার এভারকেয়ারে।

এখন অনেকটাই সুস্থ আছেন বলে জানিয়েছেন তামিম ইকবালের চাচা জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আকরাম খান।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে স্বাধীনতা দিবস প্রদর্শনী ম্যাচের পর আকরাম সাংবাদিকদের বলেন, ‘এভারকেয়ারে সে অবজারভেশনে আছে।

ডাক্তারের সঙ্গেও আলাপ হয়েছে। ও যদি আরও দুই-তিন দিন এই কন্ডিশনে থাকে, তাহলে ওকে আমরা বাসায় নিয়ে আসতে পারব।’

তামিমকে চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়া হবে কি না, জানতে চাইলে আকরাম বলেন, ‘যেটা হওয়ার সেটা তো হয়ে গেছে—রিং লাগানো হয়ে গেছে।

কিন্তু পরিবারের সিদ্ধান্তের পর অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব, ওকে দেশের বাইরে নিয়ে ভালোভাবে পরীক্ষা করে দুশ্চিন্তামুক্ত হব। টেনশনটা রাখতে চাচ্ছি না।’

বিএম/জ/রা