― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

টেকসই ডিজিটাল অবকাঠামো গঠনে এসডিজি চ্যাম্পিয়ন গ্রামীণফোন

পরিবেশবান্ধব ও টেকসই ব্যবসায়িক উদ্যোগের স্বীকৃতিস্বরূপ ‘এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬’-এ ‘মোস্ট সাস্টেইনেবল টেলিকমিউনিকেশন কোম্পানি অব দ্য ইয়ার’ পুরষ্কার লাভ করেছে দেশের শীর্ষস্থানীয় টেলিকম অপারেটর গ্রামীণফোন। টেকসই ব্যবসায়িক পরিচালনা এবং সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে দীর্ঘমেয়াদী ইতিবাচক প্রভাব ফেলার স্বীকৃতি হিসেবে গ্রামীণফোনকে এই সম্মানে ভূষিত করা হয়।

একই অনুষ্ঠানে নিজেদের নেটওয়ার্ক পরিচালনায় জ্বালানি দক্ষতা বৃদ্ধি এবং নবায়নযোগ্য শক্তির ব্যবহার প্রসারের জন্য ‘মোস্ট সাস্টেইনেবল এনার্জি ইনিশিয়েটিভ অব দ্য ইয়ার’ খেতাব অর্জন করে প্রতিষ্ঠানটি। নেটওয়ার্ক অবকাঠামো পরিবেশবান্ধব করার ক্ষেত্রে তাদের গৃহীত পদক্ষেপগুলো টেলিকম খাতে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে।

প্রতিষ্ঠানটি পরিবেশগত, সামাজিক ও প্রাতিষ্ঠানিক সুশাসন (ESG) নীতিমালার ওপর ভিত্তি করে তাদের মূল ব্যবসা পরিচালনা করছে। পরিবেশ সংরক্ষণ, ডিজিটাল অন্তর্ভুক্তি, দায়িত্বশীল পরিচালনা এবং সামাজিক ক্ষমতায়নের মাধ্যমে বাংলাদেশের টেকসই উন্নয়ন যাত্রায় নিয়মিত ভূমিকা রাখছে গ্রামীণফোন। ২০১৯ সালকে ভিত্তিবছর ধরে আগামী ২০৩০ সালের মধ্যে নিজস্ব কার্বন নিঃসরণ ৫০ শতাংশে নামিয়ে আনার সুস্পষ্ট লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে এই অপারেটর।

পুরস্কার প্রাপ্তিতে গ্রামীণফোনের ইএসজি প্রধান ফারহানা ইসলাম জানান, এই সম্মাননা তাদের টেকসই ও ডিজিটালভাবে সামর্থ্যবান অবকাঠামো গড়ে তোলার অঙ্গীকারকে আরও সুদৃঢ় করবে। ভবিষ্যৎ বাংলাদেশ গঠনে সামাজিক দায়বদ্ধতা পালন ও সার্বিক টেকসই উন্নয়নে সহযোগীদের সাথে নিয়ে তারা নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।