ডেস্ক রিপোর্ট
ঝালকাঠির বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষা অনুরাগী, জেলা আওয়ামী লীগের সভাপতি, জেলা পরিষদের সাবেক প্রশাসক ও চেয়ারম্যান, সিটি ক্লাব ও পাঠাগারের প্রধান পৃষ্ঠপোষক আলহাজ্ব সরদার মোহাম্মদ শাহ আলম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (৩০ জুলাই) ভোর ৫ টার দিকে পটুয়াখালীর কুয়াকাটায় তার মেয়ের বাসায় থাকাবস্থায় তিনি ইন্তেকাল করেন।
পরিবার সুত্রে জানা যায়, রাত ৪টার পর তার শ্বাসকষ্ট শুরু হলে চিকিৎসার প্রস্তুতি নেয়ার আগেই তিনি ইন্তেকাল করেন।
আজ বুধবার আসরের নামাজের পর ঝালকাঠি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।



