― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান: চাকরি পাবেন আহতরা, সিভি আহ্বান

ডেস্ক রিপোর্ট: আলোচিত ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে যারা আহত হয়েছেন তাদের পুনর্বাসনের উদ্যোগ নিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘জুলাই গণ-অভ্যুত্থান বিষয়ক বিশেষ সেল’। এ জন্য আহতদের থেকে সিভি চাওয়া হয়েছে।

সোমবার (২০ জানুয়ারি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, সরকারি-বেসরকারিসহ বিভিন্ন ক্ষেত্রে শূন্যপদে যোগ্যতার ভিত্তিতে আহতদের চাকরি নিশ্চিত করার জন্য ‘জুলাই গণ-অভ্যুত্থান বিষয়ক বিশেষ সেল’ উদ্যোগ নিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আপনারা যারা এই আন্দোলনে আহত হয়েছেন, তাদের প্রতি আহ্বান জানানো হচ্ছে দ্রুত আপনার সিভি জমা দেওয়ার জন্য। সিভি পাঠানোর ঠিকানা : cv.julyspecialcell@gmail.com।

এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জুলাই গণ-অভ্যুত্থানবিষয়ক বিশেষ সেল জুলাইয়ে আহতদের সিভি আহ্বান করায় ধন্যবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির সদস্যসচিব আখতার হোসেন।

তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জুলাই গণ-অভ্যুত্থানবিষয়ক বিশেষ সেল জুলাইয়ে আহত যোদ্ধাদের থেকে সিভি আহ্বান করেছে।

সরকারি-বেসরকারি বিভিন্ন ক্ষেত্রে শূন্যপদে যোগ্যতার ভিত্তিতে আহতদের চাকরি নিশ্চিত করতে কাজ করবে তারা। ধন্যবাদ, এমন মহৎ উদ্যোগের জন্য।

বিএম/জ/রা