― Advertisement ―

কোটাবিরোধী আন্দোলন: সড়ক অবরোধ করে বিএম কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা পদ্ধতি বাতিলের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার (৯...

চুরি করতে এসে বৃদ্ধ দম্পতিকে হত্যা করে আলি ও তার সঙ্গীরা

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালী সদর উপজেলার বহালগাছিয়া গ্রামে গত ২০ জুলাই রাত থেকে ২১ জুলাই সকাল পর্যন্ত সময়ে অজ্ঞাতনামা আসামিরা বৃদ্ধ দম্পতি আশরাফ আলী হাওলাদার (৭৭) এবং তার স্ত্রী হোসনে আরা বেগমকে (৭০) তাদের নিজ বাড়িতে নির্মমভাবে হত্যা করে।

পুলিশ জানায়, ঘটনার তিন মাস পর গত ১ নভেম্বর হত্যাকান্ডের সাথে জড়িত আলি হেসেন (৩২) নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকান্ডের দায় স্বীকার করে জানিয়েছেন, তার ইজিবাইক নিয়ে সঙ্গীসহ চুরির উদ্দেশ্যে সেদিন ওই বাড়িতে প্রবেশ করেছিলেন। গৃহকর্ত্রী চোরের উপস্থিতি টের পেলে তাকে কাঠ দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা হয়। এরপর তার স্বামী প্রবেশ করলে তাকেও হত্যা করা হয়।

পটুয়াখালী সদর উপজেলার বহালগাছিয়া গ্রামে ঘটে যাওয়া চাঞ্চল্যকর বৃদ্ধ দম্পতি হত্যাকাণ্ডের মূল আসামিকে গ্রেফতার ও হত্যাকান্ডের দায় স্বীকার করায় ঘটনার রহস্য উন্মোচিত হয়েছে। চলতি বছরের জুলাই মাসে এ হত্যাকান্ড ঘটেছিল।

পটুয়াখালী জেলার পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদের দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার মো. সাজেদুল ইসলাম সজলের নেতৃত্বে এবং গোয়েন্দা টিমের অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমানের সমন্বয়ে পরিচালিত বিশেষ অভিযানের মাধ্যমে ১ নভেম্বর টাউন বহালগাছিয়া গ্রামের নিজ বাড়ি থেকে আলি হেসেনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর আলি হেসেন ২ নভেম্বর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। এই হত্যাকাণ্ডের পেছনে অন্য কোনো ষড়যন্ত্র আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে এবং জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানায় পুলিশ।