― Advertisement ―

বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বরিশাল মেইল ডেস্কঃআগামী বৃহস্পতিবার অনুষ্ঠেয় সব শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া পরীক্ষার তারিখ পরে জানানো হবে।আজ মঙ্গলবার বাংলাদেশ...

চালু হলো মোবাইল ইন্টারনেট বন্ধই থাকবে ফেসবুক হোয়াটসঅ্যাপ টিকটক

বরিশাল মেইল ডেস্কঃ

টানা ১০ দিন বন্ধ থাকার পর চালু হয়েছে মোবাইল ইন্টারনেট (ফোর-জি) সেবা। আজ (২৮ জুলাই) বেলা ৩টার দিকে গ্রাহকেরা তাদের মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহার করতে পারছেন বলে জানা গেছে।

এর আগে বেলা ১১টার দিকে বিটিআরসি ভবনে মোবাইল অপারেটরদের সঙ্গে বৈঠকের পর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আজ ইন্টারনেট চালুর খবর জানান।

প্রতিমন্ত্রী বলেন, বেলা ৩টার দিকে ইন্টারনেট চালুর পর গ্রাহকেরা তিন দিনের জন্য ৫ জিবি বোনাস পাবেন। সব অপারেটরের গ্রাহকরাই এই সুবিধা পাবেন।

ফেসবুক-টিকটক ও অন্যান্য সোশ্যাল মিডিয়াকে চিঠি পাঠানো হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, আপাতত ফেসবুক-টিকটক, হোয়াটসঅ্যাপ বন্ধই থাকছে। দ্রুতই তাদের সঙ্গে আলোচনা করা হবে।

এর আগে, টানা পাঁচ দিন সব ধরনের ইন্টারনেট সেবা বন্ধ থাকার পর মঙ্গলবার (২৩ জুলাই) রাতে সীমিত পরিসরে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ চালু করা হয়। রাজধানীতে বাসা–বাড়ির ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা ধারাবাহিকভাবে চালু হয়।