― Advertisement ―

কোটাবিরোধী আন্দোলন: সড়ক অবরোধ করে বিএম কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা পদ্ধতি বাতিলের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার (৯...

চাঁদাবাজি মামলায় সাবেক কাউন্সিলর নোমান গ্রেপ্তার

বরিশাল প্রতিনিধি

বরিশাল নগরীর ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জামাল হোসেন নোমানকে চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা। রবিবার (২২ সেপ্টেম্বর) ঢাকার ধানমন্ডির ২৭ নম্বরের নিজ বাসভবন থেকে আটক হন তিনি। জামাল হোসেন নোমান বরিশাল মহানগর বিএনপির সাবেক সদস্য ছিলেন।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান।

ওসি বলেন, একটি চাঁদাবাজির মামলায় ঢাকায় গ্রেপ্তার হয়েছে জামাল হোসেন নোমান। তাকে বরিশালে আনতে কার্যক্রম চলমান আছে।
মামলা সূত্রে জানা যায়, গত ৬ আগস্ট ৭৫ বছর বয়স্ক মালতী রাণী নাথের জমি দখল, লুটপাট করে জামাল হোসেন নোমানসহ তার বাহিনী। ওই ঘটনায় বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় ৯ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন বরিশাল নগরীর চকবাজারের দেবনাথ বস্ত্রালয়ের মালিক দেবাশীষ দেবনাথ।

মামলার পর থেকেই আসামিরা পালিয়ে ছিলেন।
মামলার বাদী দেবাশীষ দেবনাথ বলেন, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পালিয়ে যাওয়ার পরের দিন ৬ আগস্ট অবৈধভাবে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান দখল দেয় বিএনপি নেতা নোমান ও তার ভাই কাউন্সিলর লিঙ্কুসহ ১০/১২ জন। সেই ঘটনায় জামাল হোসেন নোমান ঢাকায় গ্রেপ্তার হলেও বাকি আসামিরা এখনো অধরা রয়েছে। তাদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান তিনি।