ডেস্ক রিপোর্ট :
রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ সপ্তম শ্রেণির শিক্ষার্থী জারিফ ফারহান (১৩) নামে আরো এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ শনিবার (২৬ জুলাই) সকাল সোয়া ৯টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করে জারিফ। এ নিয়ে মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৪ জনে।
জারিফ ফারহান (১৩) মাইলস্টোন স্কুলের ৭ম শ্রেণির ইংলিশ ভার্সনের শিক্ষার্থী ছিলেন। সে রাজবাড়ীর সদর উপজেলার শ্রীপুর এলাকার মো. হাবিবুর রহমানের ছেলে। হাবিবুর রহমানের দুই ছেলে-মেয়ের মধ্যে জারিফ ছিল ছোট। পরিবার নিয়ে তারা উত্তরা ১২ নম্বর সেক্টর, ৫ নম্বর সড়কে বসবাস করতেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, জারিফের শ্বাসনালিসহ শরীরের ৪০ শতাংশ দগ্ধ হয়েছিল।



