― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

চরফ্যাশনে ৩ দিনেও নিখোঁজ জেলের খোঁজ মেলেনি


চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:
চরফ্যাশনে বাল্কহেডের ধাক্কায় মাছধরা নৌকা থেকে পড়ে নিখোঁজ হন জেলে মো. নজরুল ইসলাম (৪৫)। গত তিনদিনেও তাঁর খোঁজ মেলেনি। গত শুক্রবার (২১ মার্চ) বিকালে উপজেলার চরমানিকা ৩ নম্বর ওয়ার্ড সংলগ্ন তেঁতুলিয়া নদীতে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিস কর্মী ও ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করলেও ৩দিনেও হদিস মেলেনি নিখোঁজ জেলের।

নিখোঁজ জেলে উপজেলার নজরুল নগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মো. রফিকুল ইসলামের ছেলে।

স্থানীয় জেলেরা জানান, নদীতে জাল পেতে জেলে নজরুল নৌকায় ঘুমাচ্ছিলেন। এসময় একটি বালুভর্তি বাল্কহেড তার নৌকায় ধাক্কা দিলে জেলে নজরুলসহ নৌকাটি নদীতে ডুবে যায়। পরে জেলেরা ডুবন্ত নৌকাটি তাৎক্ষণিক উদ্ধার করতে সক্ষম হলেও জেলে নজরুলকে উদ্ধার করতে পারেননি। খবর পেয়ে চরফ্যাশন ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা অভিযানে নামেন। তবে গত ৩ দিনেও সন্ধান মেলেনি নিখোঁজ জেলের।

স্থানীয় জেলেদের বরাত দিয়ে চরফ্যাশন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আসাদুজ্জামান জানান, বালুভর্তি বাল্কহেড নৌকাটিকে ধাক্কা দিলে নৌকা ডুবে জেলে নিখোঁজ হন।খবর পেয়ে ফায়ার সার্ভিস ও নৌ-পুলিশের কর্মীরা উদ্ধার অভিযানে অংশ নেয়। তবে তেঁতুলিয়ার ওই স্থানটি তিনটি নদীর মোহনা হওয়ার উদ্ধার অভিযানে কিছুটা বেগ পেতে হচ্ছে।

দক্ষিণ আইচা থানার (ওসি) এরশাদুল হক ভূইয়া জানান, আল মদিনা নামের বল্কহেডটি আটক করে নৌ-পুলিশের হেফাজতে রাখা হয়েছে। ফায়ার সার্ভিস ও নৌ-পুলিশের যৌথ অভিযানে নিখোঁজ জেলেকে উদ্ধার কাজ চলমান রয়েছে।