চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি :
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চরফ্যাশনের আহম্মদপুরের নিহত হাবিবুর রহমান ও চরমাদ্রাজ ইউনিয়নের রফিক মেল্লার কবর জিযারত করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক এমপি আলহাজ্ব নাজিম উদ্দিন আলম। এ সময় চরফ্যাশন উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া চরফ্যাশনের সাবেক এমপি ও কেন্দ্রীয় বিএনপির নেতা আলহাজ্ব নাজিম উদ্দিন আলম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চরফ্যাশন উপজেলার নিহত ও আহতদের খোঁজ খবর নেন । নিহতদের মধ্যে শিক্ষার্থী, রিক্সা-ভ্যান চালক, ব্যবসায়ী, শ্রমিকসহ সমাজের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ রয়েছেন। তাদের পরিবার সরকারের কেন সুবিধা থেকে যেন বাদ না পরে সেদিকে নজর রাখার জন্য প্রসাশনের প্রতি অনুরোধ করেন ।
তিনি বলেন, আহত নিহতদের মধ্যে অনেকেই তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। তাই যারা নিহত হয়েছেন তাদের পাশাপাশি আহতদেরও যাতে পুনর্বাসন করা হয় সেদিকে খেয়াল রাখাও এখন সরকারের দায়ত্বি।
এসময় উপস্থিত ছিলেন সাবেক মেযর আ ন ম আমিরুল ইসলাম বিন্টিজ, চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মোতাহার হোসেন। উপজেলা যুবদলের সাবেক সভাপতি আশরাফুর রহমান দিপু ফরাজী, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম দুলাল, বিএনপির সাবেক আপ্যায়ন বিষয়ক সম্পাদক শামসুদ্দিন কাউস, শ্রমিক দলের সাবেক সভাপতি মীর আজাদ, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মীর সাযদে প্রমূখ।



