স্পোর্টস ডেস্ক : এবার গ্লোবাল সুপার লিগের (জিএসএল) খেলার ঘোষণা দিয়েছে ফরচুন বরিশাল।
রোববার (৯ ফেব্রুয়ারি ) বিষয়টি নিশ্চিত করে বরিশাল দলের কর্নধার মিজানুর রহমান বলেছেন, গতবার আমরা গ্লোবাল সুপার লিগে যাইনি, এবার আমরা যাব। গেলবার অনেক কিছুই বুঝে উঠতে পারিনি, এবার চ্যাম্পিয়ন হয়েছি, তাই গ্লোবাল সুপার লিগে আমরা অংশ নেবো।
এরই মধ্যে গ্লোবাল সুপার লিগের আগামী আসরের দিনক্ষণ নিশ্চিত করেছে আয়োজকরা। এ বছর জুলাইতে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটির দ্বিতীয় আসর। জানা গেছে চলতি বছরের ৮ থেকে ১৮ জুলাই পর্যন্ত চলবে টুর্নামেন্টটি।
বিএম/জ/রা



