― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

গ্রাম আদালত সক্রিয়করণে বরিশালে বিভাগীয় সম্মেলন

নিজস্ব প্রতিবেদক: বরিশালে ‘গ্রাম আদালত সক্রিয়করণে স্থানীয় প্রশাসনের ভূমিকা ও করণীয়’ শীর্ষক বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ( ১৩ ফেব্রুয়ারী) বরিশাল নগরীর হোটেল গ্রান্ড পার্কের সাউথ গেট হল রুমে ‘গ্রাম আদালত সক্রিয়করণে স্থানীয় প্রশাসনের ভূমিকা ও করণীয়’ শীর্ষক বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আয়োজনে ইউএনডিপি ও ইউরোপিয়ান ইউনিয়নের সহযোগিতায় অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব (প্রশাসন) ,স্থানীয় সরকার বিভাগ ও বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের প্রকল্প পরিচালক এ কে এম তরিকুল আলম।

বরিশালে বিভাগীয় কমিশনার মো: রায়হান কাওছারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বরিশালের ডিআইজি রেঞ্জ মোঃ মঞ্জুর মোর্শেদ আলম, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ সোহরাব হোসেন, মোঃ আহসান হাবিব, জেলাপ্রশাসক মোহাম্মাদ দেলোয়ার হোসেন।

বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয় ও স্থানীয় সরকার বিভাগ আয়োজিত ‘গ্রাম আদালত সক্রিয়করণে স্থানীয় প্রশাসনের ভূমিকা ও করণীয়’ শীর্ষক বিভাগীয় সম্মেলনের মূল লক্ষ্য ছিল অল্প সময়ে ও স্বল্প খরচে স্থানীয় ছোটখাটো বিরোধ মীংমাসা এবং গ্রামীণ জনগণের মাঝে বিচারিক সেবা গ্রহণের সুযোগ বৃদ্ধি করার লক্ষ্যে বরিশাল বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়।

বিএম/জ/রা