― Advertisement ―

কোটাবিরোধী আন্দোলন: সড়ক অবরোধ করে বিএম কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা পদ্ধতি বাতিলের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার (৯...

গলাচিপায় ন্যায্যমূল্যের দোকান বসেছে ছাত্রদলের উদ্যোগে

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীর গলাচিপায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এর উদ্যোগে ন্যায্যমূল্যের দোকান বসানো হয়েছে। যা স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। গতকাল মঙ্গলবার (২৯ অক্টোবর) পৌরমঞ্চ চত্বরে ন্যায্যমূল্যের দোকানে কেনাকাটা করতে ক্রেতাদের ভিড় দেখা গেছে। ছাত্রদলের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ক্রেতারা।

সকাল ১০ টায় শুরু হওয়া এই দোকান পরিচালনায় অংশ নেন গলাচিপা উপজেলা ছাত্রদল, পৌর ছাত্রদল এবং গলাচিপা সরকারি কলেজ শাখার নেতাকর্মীরা। ন্যায্যমূল্যের দোকানে ক্রেতাদের জন্য বিভিন্ন প্রয়োজনীয় পণ্য বিক্রি করা হচ্ছে। যেমন: ডিম প্রতি পিস ১১ টাকা, গাডি ৪০ টাকা কেজি, পটল ৪৫ টাকা, প্রতিটি লাউ ৫০ টাকা, কাঁচা মরিচ ১৪০ টাকা, ভেন্ডি (ঢেড়স) ৪০ টাকা, ধনিয়া পাতা প্রতি আঁটি ২৫ টাকা, করলা ৫৫ টাকা, চাল কুমড়া ৫৫ টাকা, মুলা ৫০ টাকা, বাঁধাকপি ৬০ টাকা, মিষ্টি কুমড়া ৫০ টাকা এবং প্রতি কেজি সিম ১৩০ টাকায় দরে বিক্রি করা হচ্ছে। যা স্থানীয় খুচরা বাজারের তুলনায় যা অনেকটাই কম।

দোকানে আসা ক্রেতাদের সাথে কথা বলে জানা যায়, তারা খুচরা বাজারের তুলনায় দাম কম শোনার পর এখানে এসেছেন। তারা জানান, যে বাজার করতে ৪০০ টাকা খরচ হতো, তা আমরা ২০০ টাকায় পাচ্ছি।

ক্রেতাদের দাবি, যদি এই দোকান যদি নিয়মিত চালু থাকে, তাহলে তারা উপকৃত হবেন। একইসাথে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসনকে বাজার মনিটরিং করার জন্য অনুরোধ জানান তারা।

গলাচিপা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাব্বির আহমেদ প্রিতম বলেন, দ্রব্যমূল্যের অস্বাভাবিক বৃদ্ধিতে সাধারণ মানুষের জীবনযাত্রাকে কঠিন করে তুলেছে। তাই আমরা এই ন্যায্যমূল্যের দোকান চালু করেছি। প্রতি সপ্তাহে একদিন এই দোকান পরিচালিত হবে এবং দোকানের শুরুতেই ক্রেতাদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। অল্প সময়ের মধ্যেই সব পণ্য বিক্রি হয়ে যাচ্ছে।

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক দুর্জয় রুবেল জানান, বাজার সিন্ডিকেট ভাঙতে আমরা পাইকারি মূল্যে পণ্য কিনে সাধারণ মানুষের কাছে বিক্রি করছি। আমাদের এই উদ্যোগের মাধ্যমে মানুষের দৈনন্দিন জীবনযাত্রা একটু সহজ করার চেষ্টা করছি । এছাড়া উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে বাজার মনিটরিং কার্যক্রম আরও জোরদার হয়।