― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

গর্ভবতী স্ত্রীকে হত্যার দায়ে স্বামী’র মৃত্যুদণ্ড

ডেস্ক রিপোর্টঃ যৌতুকের দাবিতে গর্ভবতী স্ত্রী তাহমিনা জান্নাতকে হত্যার দায়ে স্বামী উজ্জ্বল মাহমুদকে মৃত্যুদণ্ডাদেশ সহ ৫০ হাজার টাকা জরিমানা করেছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ একই সঙ্গে ১২ আসামিকে খালাস দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২ জানুয়ারী) দুপুরে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ রফিকুল ইসলাম এ রায় দেন।

মৃত্যুদণ্ডাদেশের তথ্য নিশ্চিত করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক জানান,২০২৩ সালের ফেব্রুয়ারিতে জামালপুর সদর উপজেলার দেউলিয়াবাড়ী গ্রামের বাসিন্দা উজ্জ্বল মাহমুদের সঙ্গে জেলার মাদারগঞ্জ উপজেলার জোড়খালী গ্রামের তাহমিনা জান্নাতের বিয়ে হয়।

বিয়ের পর থেকেই স্ত্রী তাহমিনা জান্নাতকে যৌতুকের দাবিতে নির্যাতন করে আসছিলেন উজ্জ্বল মাহমুদ। বিয়ের দুই মাস পর ঈদুল ফিতরের সময় পাঁচ লাখ টাকার জন্য মারধরের পর তাহমিনা জান্নাতকে হত্যা করা হয় বলে অভিযোগ ওঠে উজ্জ্বল মাহমুদের বিরুদ্ধে।

এ ঘটনায় ওই বছর ১৯ এপ্রিল নিহতের বাবা ইব্রাহিম খলিল বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন। মামলায় ১৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে মামলার আসামি উজ্জ্বল মাহমুদকে মৃত্যুদণ্ডসহ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া বাকি ১২ আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

বিএম/জ/রা