― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

খুলনায় এডিসি সোনালীসহ ৩ কর্মকর্তার বিরুদ্ধে হত্যা মামলা

বরিশাল মেইল ডেস্ক

খুলনা নগরীর ৩১নং ওয়ার্ড বিএনপি সহ-সভাপতি মো. বাবুল কাজীকে হত্যার অভিযোগে মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত উপ-কমিশনার সোনালী সেন, খুলনা থানার প্রাক্তন ওসি আশরাফুল ইসলাম ও এসআই মনিরের বিরুদ্ধে হত্যা মামলার আবেদন করা হয়েছে।

হত্যার ৩ বছর পর বাবুল কাজীর স্ত্রী ফাতেমা বেগম বাদী হয়ে বৃহস্পতিবার সকালে খুলনা মহানগর হকিম আনিচুর রহমানের আদালতে মামলাটি দায়ের করেন। আদালত আবেদনটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন। বাদীপক্ষের আইনজীবী তৌহিদুর রহমান তুষার জানান, আগামী ২৩শে অক্টোবরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের সময় নির্ধারণ করে দিয়েছেন আদালত।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০২১ সালের ২৯শে মার্চ বিএনপি কর্মসূচি চলাকালে ৩১নং ওয়ার্ড বিএনপি’র সহ-সভাপতি মো. বাবুল কাজী পুলিশের মারপিটে গুরুতর আহত হন। ওই বছরের ১১ই এপ্রিল তিনি মৃত্যুবরণ করেন। উল্লেখ্য, মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত উপ-কমিশনার সোনালী সেন সাবেক আইজিপি বেনজীর আহমেদের খুবই ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। খুলনাসহ দক্ষিণ অঞ্চলের পুলিশের কর্মকর্তারা বেনজীর আহমেদের কারণে সোনালী আতঙ্কে ভুগতো।