ডেস্ক রিপোর্ট: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজা বাড়িয়ে হাইকোর্টের দেয়া ১০ বছরের কারাদণ্ডের বিরুদ্ধে বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আপিলের পরবর্তী শুনানি আগামী ১৪ জানুয়ারি পর্যন্ত শুনানি মুলতবি করা হয়।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগে শুনানি শুরু হয়। মাঝে ৩০ মিনিট বিরতি দিয়ে শুনানি চলে দুপুর সোয়া ১টা পর্যন্ত।
শুনানি শেষ হওয়ার পর জানা যায়, এ মামলার আরেকজন আসামির আপিল এখনো শুনানির জন্য প্রস্তুত হয়নি। পরে ১৪ জানুয়ারি পর্যন্ত শুনানি মুলতবি করা হয়।
রাষ্ট্রপক্ষ, দূর্নীতি দমন কমিশন ও খালেদা জিয়ার পক্ষে একে একে তিন দিন শুনানির পর দেখা যায় এই মামলার এক আপিলকারী কাজী সালিমুল হক কামালের পক্ষে আপিলের সারসংক্ষেপ জমা দেয়া হয়নি।
একপর্যায়ে কামালের পক্ষে সারসংক্ষেপ জমার দেয়া জন্য তার আইনজীবী সময় চাইলে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পাচ বিচারপতির আপিল বিভাগ এই আপিলের পরবর্তী শুনানি ১৪ জানুয়ারি পর্যন্ত মুলতবি করেন।
আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করের সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন, ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল ও ব্যারিস্টার কায়সার কামাল। এছাড়া খালেদা জিয়ার পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল, জাকির হোসেন ভূইয়া ও মাকসুদ উল্লাহ প্রমুখ।
অন্যদিকে, রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো: আসাদুজ্জামান, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ ও অনির আর হক। আর দুদকের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মো. আসিফ হাসান।
বিএম/জ/রা



