― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

কুয়েটে ভিসির বাসভবনে তালা দিলেন শিক্ষার্থীরা

ডেস্ক রিপোর্টঃ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) বিশেষ সিন্ডিকেট সভার সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা। শুক্রবার রাতে ‘রক্তাক্ত কুয়েট’ শিরোনামে হামলার চিত্র প্রদর্শনী শেষে তারা বিক্ষোভ মিছিল করেন এবং উপাচার্যের বাসভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন।

শিক্ষার্থীদের অভিযোগ, সিন্ডিকেটের সিদ্ধান্তে তাদের মূল দাবিগুলো উপেক্ষা করা হয়েছে এবং প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবায়নের কোনো উদ্যোগ নেই। তাদের বক্তব্য, ‘‘আমাদের পাঁচ দফা দাবি প্রশাসন মেনে নিয়েছে বলে যে প্রচার চালানো হচ্ছে, তা সত্য নয়। আমাদের শুধু আশ্বাস দেওয়া হয়েছে, কিন্তু বাস্তবিক পদক্ষেপ দেখা যাচ্ছে না।’’

শিক্ষার্থীরা আরও বলেন, ‘‘ভিসি স্যারকে নির্যাতনের যে অপপ্রচার চালানো হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা। বরং প্রশাসন সন্ত্রাসীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি, যদিও তাদের হামলার ভিডিও ফুটেজ ও ছবি রয়েছে।’’

প্রশাসনের ভূমিকার প্রতিবাদ জানিয়ে শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনে তালা লাগিয়ে দেন। তবে উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ বাসভবনে ছিলেন না বলে নিশ্চিত হওয়া গেছে।

এর আগে, ১৮ ফেব্রুয়ারির হামলার ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা ‘রক্তাক্ত কুয়েট’ শিরোনামে চিত্র প্রদর্শনী আয়োজন করেন।

বিএম/সজীব

আরও পড়ুনঃ

কুয়েটে সংঘর্ষের ঘটনায় মামলায় আসামি ৫০০
কুয়েটে ছাত্রদলের সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ১৫